রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

আলোচনার টেবিলেই যুদ্ধ শেষ হবে, বিশ্বাস মার্ক মিলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলে মনে করছেন, যুদ্ধে রাশিয়া-ইউক্রেন কেউই সামরিক লক্ষ্য অর্জন করতে পারছে না। তার বিশ্বাস, যুদ্ধ আলোচনার টেবিলেই সমাপ্ত হবে।

ফাইন্যান্সিয়াল টাইমসে এক সাক্ষাৎকারে মার্ক মিলে এই মন্তব্য করেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে গোলাবারুদ কী মাত্রায় ব্যবহৃত হয়েছে যুক্তরাষ্ট্র সেটা পরীক্ষা-নিরীক্ষা করছে। তার দেশে মজুদ সমরাস্ত্রও যাচাই-বাছাই করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তবে অস্ত্রের মজুদ শেষ বলে শান্তি আলোচনা হবে বলে মনে করেন না মার্ক মিলে। তার বিশ্বাস, স্বাভাবিকভাবেই যুদ্ধ আলোচনার টেবিলে সমাপ্ত হবে।

মার্ক মিলে বলেন, ‘সামরিক কায়দায় ইউক্রেনে লক্ষ্য অর্জন রাশিয়ার জন্য প্রায় অসম্ভব হবে।’ তার মতে, ইউক্রেনের বিপুল এলাকা রাশিয়া দখল করবে তেমনটি অসম্ভব, এটা হবে না। একইসঙ্গে তিনি বলেন, ইউক্রেনের সব ভূমি থেকে রুশদের হটিয়ে দেওয়াও কিয়েভের জন্য কঠিন হবে। তিনি বলেন, ‘আমি বলছি না এটা হবে না, তবে অসাধারণভাবে অসম্ভব হবে। এটা করতে হলে রাশিয়ার সেনাবাহিনী ধস নামাতে হবে।’

এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক যৌথ সম্মেলনে মার্ক মিলে বলেছিলেন, ইউক্রেনে কৌশলগতভাবে হেরেছে রাশিয়া, পুতিনের দেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit