রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

শান্তর ফিফটি, সিলেটের সংগ্রহ ৮৮/২ রান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সিলেট। এরপর দলকে খেলায় ফেরান ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে অনবদ্য ব্যাটিং করে  ৩৮ বলে ফিফটি তুলে নেন জাতীয় দলের এই তারকা ওপেনার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ফাইনাল) নবম আসরের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই চাপে সিলেট স্ট্রাইকার্স।

ইনিংসের প্রথম ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিস ফিল্ডিংয়ের কারণে অতিরিক্ত থেকে ৮ রান পেয়ে যায় সিলেট। ওই ওভারে সিলেট সংগ্রহ করে ১৭ রান।

তবে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই তরুণ ওপেনার তৌহিদ হৃদয়কে বোল্ড করেন তানভির ইসলাম। দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট পতনের কারণে দলকে ভালো একটি স্কোর উপহার দিতে আগের ম্যাচের মতোই ফাইনালেও ওয়ান ডাউনে নেমে যান মাশরাফি।

আগের দুই ম্যাচে ঝলক দেখাতে পারলেও এদিন সফল হতে পারেননি অধিনায়ক মাশরাফি। দলীয় ২৬ রানে মিড উইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে ২.৬ ওভারে ২৬ রানে ২ উইকেট হারায় সিলেট।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit