রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ফাইনাল খেলতে নেমেই যে সেঞ্চুরির রেকর্ড মাশরাফির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ফাইনালে মুখোমুখি ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শিরোপার এই লড়াইয়ে টসভাগ্য গেছে কুমিল্লার পক্ষে। কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ প্রথমে ব্যাটিং করছে সিলেট।

আর এ ম্যাচের মধ্য দিয়ে বিপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়লেন মাশরাফি বিন মুর্তজা। বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪টি জয়ের রেকর্ডও মাশরাফির দখলে। হার আছে ৩৫টি। শতকরা জয় ৬৪ দশমিক ৬৪ শতাংশ।

২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই অধিনায়ক হিসেবে খেলছেন মাশরাফি। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কও নড়াইল এক্সপ্রেস। এবার নিয়ে অধিনায়ক হিসেবে পঞ্চমবার ফাইনাল খেলছেন ম্যাশ। আগের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন তিনি।

বিপিএলের প্রথম দুই মৌসুমেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক শিরোপা জেতেন ম্যাশ। এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ পান দেশসেরা অধিনায়ক। 

খেলোয়াড় হিসেবেও চলমান আসরে শততম খেলার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। খেলোয়াড় হিসেবে আজ পর্যন্ত বিপিএলে ১০৫ ম্যাচে বল হাতে  ৯৭ উইকেট ও  ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit