রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

বিশ্বকাপে সেমির স্বপ্ন দুলছে বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজিত হওয়া বাংলাদেশ নারী দল  আগামীকাল বৃহস্পতিবার গ্রুপ-১ এ নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।  সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে নিগার সুলতানার দলকে। হেরে গেলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে বাংলাদেশের। 

কেপ টাউনে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটে ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ। জবাবে ৩ উইকেটে ১২৯ রান তুলে জয়ের স্বাদ পায় শ্রীলংকা। 

দ্বিতীয় ম্যাচে অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরির পরও অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। নিগারের ৫০ বলে ৫৭ রানের লড়াকু ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১০৭ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাাদেশ। জয়ের জন্য ১০৮ রানের টার্গেট ১০ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া।

টানা দুই হারের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার, ‘আমাদের প্রতি দেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। প্রথম দুই ম্যাচ হারের কারণে তাদের হতাশ হওয়ারই কথা। তারপরও বলবো, আমরা হাল ছাড়ছি না আপনারাও হাল ছাড়বেন না। দল হিসেবে যদি পারফর্ম করতে পারি, তাহলে আমরা পরের ম্যাচে ভালো করতে পারি।’ 

গ্রুপ-১এ প্রথম ২ ম্যাচেই জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহে আছে অস্ট্রেলিয়া-শ্রীলংকার। সমানসংখ্যক ম্যাচে দক্ষিণ আফ্রিকার ২ পয়েন্ট ও বাংলাদেশ-নিউজিল্যান্ড এখনও জয়হীন। 

আগামী ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশ দল 

নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আকতার, দিলারা আকতার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit