বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল-স্বপ্না দম্পতির আত্মপক্ষ শুনানি আজ নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। রাষ্ট্র পরিচালনায় সরকারের সাফল্যেরর কারণে বিএনপি তাদের পদযাত্রায় লোক নামাতে পারছে না। মন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোশাররফ-ফজিলাতুন্নিছা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ঐক্যই আওয়ামী লীগের বড় শক্তি। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে কোন শক্তি নেই আওয়ামী লীগকে হারাতে পারে। পরে ২৩টি সরকারি উন্নয়ন প্রকল্প এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। এর আগে সকালে ফেনী থেকে সড়ক পথে ছোট রাজাপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছে বাবা-মায়ের জিয়ারত করেন তিনি।

দুপুরে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর কবিরহাটের সোন্দলপুরে বাড়িতে ওবায়দুল কাদেরের সম্মানে আয়োজিত অর্ধলক্ষ মানুষের মেজবান ও সংবর্ধনা এবং কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে যোগ দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit