বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

অস্বাস্থ্যকর বায়ু: প্রথম অবস্থানে লাহোর, ঢাকা দ্বিতীয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : বায়ুর মান সূচকে আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। যার অর্থ হলো জনবহুল এ শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সুইজারল্যান্ডের বায়ুদূষণ পর্যবেক্ষক সংস্থা একিউএয়ারের তথ্য বলছে, ২০০ একিউআই স্কোর নিয়ে প্রথম অবস্থানে পাকিস্তানের লাহোর; ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় থাইল্যান্ডের চিয়াং মাই। ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ পশ্চিমবঙ্গের কলকাতা এবং পঞ্চমে স্থানে থাকা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের স্কোর ১৬২।

একিউএয়ারের তথ্য বলছে, জানুয়ারি মাসে একদিনের জন্যও অস্বাস্থ্যকর অবস্থা থেকে নামেনি ঢাকার বায়ু। বরং বেশ কয়েকদিনই ঢাকার বায়ুমান ছিল চরম অস্বাস্থ্যকর পর্যায়ে। এ ধারাবাহিকতা চলছে ফেব্রুয়ারিতেও।

১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

বর্তমানে শীত আসার সঙ্গে সঙ্গে নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে ঢাকা শহরের বাতাসের গুণমান দ্রুত খারাপ হতে শুরু করে।

কিউএনবি/অনিমা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit