সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

১৮ বছর পর হিলি কাস্টমসের মেয়াদোত্তীর্ণ ৫০ ট্রলি পণ্য ধ্বংস

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : ১৮বছর পর হিলি কাস্টমসে বিভিন্ন সংস্থা কর্তৃক ৬ হাজার ৫৫টি মামলার জব্দকৃত ১ হাজার মেট্রিক টন আমদানি নিষিদ্ধ, আমদানি নিয়ন্ত্রিত, অবৈধ মালিকানাধীন মেয়াদোত্তীর্ণ ৫০ ট্রলি পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার দুপুরে হাকিমপুর পৌরসভার জালালপুর শ্মশান ঘাটের পাশে একটি খালি জায়গায় বড় গর্তে পুড়িয়ে এসব পণ্য ধ্বংস কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

হিলি কাস্টমসের উপ কমিশনার বায়জিদ হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নিলাম ও ধ্বংসের আগে সকল সর্তাবলী মেনে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা করে ২০২৪ সাল থেকে ২০২২ সালের জানুয়ারী পর্যন্ত বিভিন্ন সংস্থার মাধ্যমে আটকৃত আমদানি নিষিদ্ধ মালামাল আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মালামালের মধ্যে সার, কিটনাশন, কসমেট্রিক্সসহ বিভিন্ন খাবার সামগ্রী রয়েছে বলেও জানান তিনি।

এসময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছামিউল আলম, দিনাজপুর মাদক অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit