সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

 নোয়াখালীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার মো. নূর নবী কক্সবাজারের টেকনাফ উপজেলার মধ্য হ্নীলা ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মৃত জকির আহমেদের ছেলে।রোববার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কবির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এসব তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। তিনি বলেন,আসামিকে সেনবাগ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে বিশেষ কায়দায় নোয়াখালীতে একটি ইয়াবার চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কবির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান নেয় মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা। এ সময় ফেনী থেকে ছেড়ে আসা দ্রুতযান পরিবহন নামের একটি বাসের গতিরোধ করা হয়। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে মো. নূর নবীকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে তলপেটে কালো স্কচট্যাপ দ্বারা আটকানো অবস্থায় তিনটি পলি প্যাকেটের দুটিতে ৬০০ পিস করে ১২০০ পিস ও অপর একটিতে ৫৫০ পিসসহ মোট ১৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit