সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মরগানের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মরগান।

গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন মরগান। এবার ইতি টানলেন সব ধরের ক্রিকেট থেকে।

সোমবার এক বিবৃতিতে ৩৬ বছর বয়সী মরগান লেখেন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি। অনেক চিন্তা-ভাবনার পর, আমি বিশ্বাস করি বছরের পর বছর ধরে যেই খেলাটি আমাকে এতো কিছু দিয়েছে, সেটা থেকে সরে দাঁড়ানোর এখনই সঠিক সময়। ২০০৫ সালে ইংল্যান্ডের ক্লাব মিডলসেক্সে যোগ দেওয়া থেকে এসএ টি-টোয়েন্টিতে পার্ল রয়্যালসের হয়ে খেলা পর্যন্ত প্রতিটি মুহূর্তই আমি লালন করেছি। ’

পেশাদার ক্রিকেটে মরগানের শুরুটা আয়ারল্যান্ডের হয়ে। ২০০৩ সালে হার্টসের বিপক্ষে লিস্ট ‘এ’ ম্যাচে অভিষেক হয়েছিল তার। আয়ারল্যান্ডের জার্সিতেই আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পান তিনি। কিন্তু তিন বছরের মাথায় বদলে ফেলেন জাতীয় দল। আয়ারল্যান্ড ছেড়ে পাড়ি জমান ইংল্যান্ডে। ধীরে ধীরে দলটির অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। 

২০১৯ সালে তার নেতৃত্বেই ওয়ানডে বিশ্বকাপের মুকুট পায় বাংলাদেশ।  সবশেষ খেলেছেন সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে।

২০ বছরের ক্যারিয়ারে তিন ফরম্যাটে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ২৪ হাজার ৪৭৬ রান করেন মরগান। এর মধ্যে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১০২টি। লিস্ট ‘এ’ ৩৭৯ ও টি-টোয়েন্টিতে খেলেছেন ৩৭৪ ম্যাচ। 

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit