সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চীনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নজরদারি বেলুন কাণ্ডে এবার নতুন অভিযোগ এনেছে চীন। শি জিনপিংয়ের দেশের দাবি, গত বছরেই অন্তত ১০ বারের বেশি চীনা আকাশ সীমা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্রের বেলুন।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রসহ আশপাশের এলাকায় চারটি বেলুন ও রহস্যজনক বস্তুর খোঁজ পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে প্রথমটিকে সরাসরি চীনা নজরদারি বেলুন বললেও বাকিগুলোর বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

চীন প্রথম বেলুনটিকে নিজেদরে বলে স্বীকার করলেও বাকিগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি। বেলুন কাণ্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সফর বাতিল করেছেন। সাথে চলছে দুই দেশের কথার লড়াই।

এবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‌‘এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় যুক্তরাষ্ট্রও অন্য দেশের আকাশ সীমা হরহামেশাই লঙ্ঘন করে থাকে।’

এই চীনা মুখপাত্র দাবি করেছেন, ‘গেল এক বছরেই যুক্তরাষ্ট্রের বেলুনগুলো ১০ বারের বেশি চীনের আকাশ থেকে উড়ে গেছে। এতে কোনো অনুমোদনও নেওয়া হয়নি।’

তবে বেইজিংয়ের অভিযোগের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit