সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

ড্রেসিং রুমে ধূমপান করায় খালেদ মাহমুদকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা চলাকালে ড্রেসিং রুমে দাঁড়িয়ে ধূমপান করছিলেন খালেদ মাহমুদ সুজন। এ ঘটনার তিন পর তাকে জরিমানা করা হয়েছে। 

এছাড়া আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকেও।

বিপিএলের লিগ পর্বের শেষ দিনে শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে ৬ উইকেটের রোমাঞ্চকর জয় পায় খুলনা। ওই ম্যাচের শেষ ওভারে উত্তেজনাময় মুহূর্তে টিভি পর্দায় স্পষ্ট দেখা যায়, ড্রেসিং রুমের ভিউয়িং এরিনায় দাঁড়িয়ে ধূমপান করছেন খালেদ মাহমুদ। খুলনা কোচের সিগারেটে টান দেওয়ার এক ঝলকের ওই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

খালেদ মাহমুদের বিরুদ্ধে বিসিবির আচরণবিধির লেভেল-১-এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যেখানে বলা হয়েছে খেলার চেতনার পরিপন্থী কাজে জড়ানো।

আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। মাহমুদ অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit