শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

ভালোবাসার বন্ধন চিরঅটুট রাখতে দুবাইয়ের ‘প্রমিস ব্রিজ’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : দুবাইয়ের প্রমিস ব্রিজ। এই ব্রিজে এসে  ‘ভালোবাসার তালা’ তালা মেরে চাবিটা ছুড়ে ফেলা হয় লেকের পানিতে। এতে করে তালার চাবি কেউ খুঁজে পেলেও তালা কোনটি তা খুঁজে পাওয়া পাবে না। ফলে কোনোদিন খুলবেনা তালা। আর ভাঙবেনা তাদের প্রেম। আলাদা হবে না প্রেমের জুটি! 

এমন সরলপ্রাণ বিশ্বাসেই প্রতি বছর ১৪ ফ্রেব্রুয়ারি আসলে ঢল নামে দুবাইয়ের  ‘প্রমিস ব্রিজে’ ‘ভালোবাসার তালা’ ঝুলিয়ে দেওয়ার জন্য। তরুণ কপোত-কপোতীদের জন্য এটা অনেকটা নিজেদের ভালোবাসার স্বাক্ষর রেখে যাওয়া। নিজেদের জন্য এক স্মৃতির জানালা খুলে রেখে যাওয়া। 

বর্তমানে কয়েক হাজার তালা ঝুলছে এই ব্রিজের গায়ে। যেখানে দাড়িয়ে  প্রকৃতি উপভোগ করা যায় মনভরে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এসে সেখানে ভালোবাসার চিহ্নস্বরূপ তালা ঝুলিয়ে রাখে এবং পরে লেকে চাবিগুলো ফেলে যায়। এসব তালাগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে। বিষয়টি ভাবতে অদ্ভুত মনে হলেও দীর্ঘকাল ধরে চলে আসছে এই ভালোবাসার রীতি। এমনি পৃথিবীর আরও বহু দেশের ব্রিজে তালা লাগানোর ঐতিহ্য রয়েছে।

আল-আইন থেকে আসা পর্যটক মো. ছোটনের কাছে ভ্যালেন্টাইনস ডে দিনটি অনেক ভালোলাগা। তিনি বলেন, এই বছর ভ্যালেন্টাইনস ডে দুবাইতে কাটাবো বলেই আমরা বন্ধুরা এসেছি। দ্যা ইয়ার্ড মন ভালো করার অদ্ভূদ এক জায়গা। দুবাইয়ের মধ্যে একটি সুন্দর জায়গা। যেখানে আছে প্রমিস ব্রিজ, সামাজিকতা আর একান্তে জীবনটাকে কিছু সময় প্রিয়জন, স্বজনদের নিয়ে ঘুরে বেড়ানোর নান্দনিক ও সৃজনশীল আধুনিক সব উপকরণ।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit