বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

পাকিস্তানে সরকার পরিবর্তনের পরীক্ষা ব্যর্থ প্রমাণ হয়েছে: ইমরান খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সরকার পরিবর্তনের পরীক্ষা যে ব্যর্থ হয়েছে, সেটি বুঝতে পেরেছে দেশটির সেনাবাহিনীর বর্তমান নেতৃত্ব। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত, সেনাবাহিনীর নতুন নেতৃত্ব অনুধাবন করতে পেরেছে যে, রিজাইম চেঞ্জের (ক্ষমতা পরিবর্তন) পরীক্ষা ভুল প্রমাণিত হয়েছে।’ 

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান। তখন থেকেই তাকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে দায়ী করে আসছিলেন তিনি। সেই সঙ্গে তাকে হটানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
 
পিটিআইপ্রধান জোর দিয়ে বলেন, নির্বাচিত সরকারের দায়িত্বের সঙ্গে সঙ্গে কর্তৃত্বও অবশ্যই থাকতে হবে। সেটি না হলে কোনো দেশের সিস্টেম ফেল (যাবতী ব্যবস্থাপনা ব্যর্থ) করবে। এ ক্ষমতা ও কর্তৃত্ব তাকে জনগণ ভোটের মাধ্যমে দিয়েছিল। ক্ষমতা ও কর্তৃত্ব আলাদা হতে পারে না। দুটো বিষয় আলাদা হলে কোনো ব্যবস্থা কাজ করবে না।

তিনি বলেন, ‘কর্তৃত্ব যদি সেনাপ্রধানের হাতে থাকে, আর দায়িত্ব যদি থাকে প্রধানমন্ত্রীর হাতে, তা হলে কোনো সিস্টেম কাজ করবে না।’

প্রধানমন্ত্রী থাকাকালে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক কেমন ছিল— এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, পাকিস্তান সেনাবাহিনীর সব নীতি নির্ভর করে এক ব্যক্তির ওপর। ‘সেনাবাহিনী (পাকিস্তান) বলতে একক ব্যক্তিকে বোঝায়, তিনি হলেন সেনাপ্রধান। সুতরাং বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর বোঝাপড়া নির্ভর করে একক ব্যক্তির ওপর।’

 

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit