শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

উত্তেজনার মধ্যেই চীনের আকাশে উড়ছে অজানা বস্তু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আকাশে চীন বেলুন নিয়ে কী তুলকালাম না হয়ে গেল!যুক্তরাষ্ট্র সেই বেলুন ভূপাতিত করেছে। এ নিয়ে দুদেশের সম্পর্কের টানাপোড়ের মধ্যে চীনের আকাশে দেখা গেল অজানা বস্তু।

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পূর্ব শানডং প্রদেশের কাছে একটি অজানা উড়ন্ত বস্তু দেখা গেছে। যেটি গুলি করে ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে চীন। 

চীন পরিচালিত গ্লোবাল টাইমসের রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, রিজাও শহরের কাছে বস্তুটি শনাক্ত হয়েছে। শহরটির আশপাশের জেলেদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সংবাদমাধ্যমে আরও উল্লেখ করা হয়েছে, বস্তুটি যেকোনো সময় গুলি করবে কর্তৃপক্ষ। এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে তিনটি অজানা বস্তু শনাক্তের দাবি করা হয়। পর্যবেক্ষণ করে এফ-২২ যুদ্ধবিমানের মাধ্যমে বস্তুগুলো ধ্বংস করে বাইডেন প্রশাসন।

শনিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, বস্তুটি কানাডার আকাশ সীমানা লংঘন করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করে রহস্যজনক বস্তুটি ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। 

এরইমধ্যে চীন দাবি করলো তাদের আকাশেও এমন কিছু শনাক্ত হয়েছে। যদিও এ নিয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

একের পর এক এমন রহস্যজনক বস্তু শনাক্ত এবং ধ্বংস করা নিয়ে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। 

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit