শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

এবার আফগানিস্তানে ভূমিকম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সোমবার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। রিপোর্ট লেখা পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে।

ভয়াবহ এই ভূমিকম্পের ধাক্কা না কাটতেই এবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের ফায়জাবাদ।

স্থানীয় সময় আজ সোমবার ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যানুযায়ী, আফগানিস্তানের ফায়জাবাদের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এ সময় ফায়জাবাদ ছাড়াও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।

এনসিএস টুইট করে আরও জানায়, ৩৬ সেকেন্ড ধরে চলা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ফায়জাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাটি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।

গত এক মাসের মধ্যে দু’বার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তানের ফায়জাবাদ। এর আগে গত ২২ জানুয়ারি সকালে এই অঞ্চলে একটি ভূমিকম্প হয়। সেটির মাত্রা ছিল ৪ দশমিক ২। সূত্র: মিড ডেহিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit