শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলা: নিউজিল্যান্ডে প্রবল ঝড়-বৃষ্টি শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলার প্রভাবে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড, নর্থ আইল্যান্ড ও তার আশপাশের এলাকায় প্রবল বর্ষণ ও জলোচ্ছাস শুরু হয়েছে। পাশাপাশি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৫৮ হাজারেরও বেশি বাড়িঘর।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতের দিকে অস্ট্রেলিয়ার তাসমান সাগরে নরফোক দ্বীপপুঞ্জের কাছে ঘনীভূত হয় গ্যাব্রিয়েলা। বর্তমানে ঘূর্নিঝড়টি নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের কাছাকাছি রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা কিংবা মঙ্গলবার ভোরের দিকে নিউজিল্যান্ডের উপকূলে আছড়ে পড়তে পারে গ্যাব্রিয়েলা।

নিউজিল্যান্ডের সরকারি দুর্যোগ মোকাবিলা বিভাগের অকল্যান্ড শাখার উপ প্রধান র‌্যাচেল কেলেহার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন অকল্যান্ড ও তার আশপাশের এলাকায় যে আবহওয়া বিরাজ করছে, সেটিকে ঘূর্ণিঝড়ের প্রাথমিক স্তর বলা যায়। সোমবার দিনের শেষে কিংবা মঙ্গলবার সকালের দিকে নিউজিল্যান্ডের উপকূলে সেটি আছড়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রয়োজনীয় সব প্রস্তুতির কাজ শুরু করে দিতে হবে। এখন নিশ্চিন্ত হয়ে চুপচাপ বসে থাকার সময় নয়।’

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit