বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

কেন ব্যাটিংয়ে নামলেন না সাকিব? জানালেন কোচ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিতর্ককে সঙ্গে নিয়েই যেন ঘুরেন সাকিব আল হাসান। তার বিপিএলটা শেষ হলো বিতর্ক দিয়েই। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে ফরচুন বরিশাল। আসরে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও এই ম্যাচে ব্যাটিংয়ে নামেননি সাকিব। বরিশাল অধিনায়কের এই সিদ্ধান্ত সৃষ্টি করে নতুন বিতর্ক।

তবে ঠিক কি কারণে ফরচুন বরিশালের এই অধিনায়ক মাঠে নামেননি সেই কারণ জানালেন দলটির প্রধান কোচ নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানিয়েছেন, ‘অধিনায়কেরই সিদ্ধান্ত থাকে সাধারণত। এমন না যে আমাদের সঙ্গে আলাপ করেনি। কিন্তু এটা ‘ক্যাপ্টেন্স কল’। স্বাচ্ছন্দ্যবোধ করছিল যে ওরা ভালো খেলোয়াড়, তারা যদি যায় দুয়েক ওভারে যদি এক্সালেরেট করে নিয়ে আসতে পারে। আমাদের সেরকম একটা অবস্থান ছিল, এক উইকেট বা দুই উইকেট হারালেও অসুবিধা হতো না আমাদের। ওই সুযোগ কাজে লাগাতে পারিনি।’

রাজাপক্ষে ও কারিম জানাতকে আগে সাকিবের আগে নামানোর কারণ জানিয়ে ফাহিম বলেন, ‘এত ভালো একটা প্ল্যাটফর্ম হওয়ার পরেও ওর মাথায় হয়তো এটা কাজ করেছিল যে রাজাপক্ষে কিংবা করিমকে আগে পাঠিয়ে ফ্রি করে দিলে ওরা যদি স্বাধীনভাবে খেলে। যতটুকুই রান করুক না কেন, সেটা যদি ভালো রেটে করতে পারে; দলের কাজে আসবে।’

ফাহিম যোগ করেন, সাকিব শেষে গিয়ে ওর কাজ করবে। কিন্তু আমার মনে হয় না ওই পরিকল্পনাটা খুব কাজে এসেছে। রাজাপক্ষে বা করিমকে পাঠানো হয়েছে আগে…। আমরা যেটা প্রত্যাশা করে পাঠিয়েছিলাম, ওরা সেটা করতে পারেনি। সেটা উইকেটের কারণে হোক, বিপক্ষ দলের ভালো বোলিংয়ের কারণে হোক বা তাদের নিজস্ব ইন্টেন্টের অভাবেই হোক। এ কারণে কিন্তু আমরা পিছিয়ে গেছি। যে শুরু হয়েছিল উদ্বোধনী জুটিতে বা পরে, আমাদের সুযোগ ছিল ১৯০ বা সেই স্কোরকে ছাড়িয়ে যাওয়ার। ওই ব্যাটিং শক্তি কিন্তু আমাদের ড্রেসিং রুমে।’

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit