সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

বিয়ে মানেই ক্যারিয়ার শেষ নয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View

বিনোদন ডেস্ক  : এক সময় বলিউড নায়িকাদের ধরে নেওয়া হতো বিয়ে মানেই ক্যারিয়ার শেষ। সংসার, স্বামী, সন্তানদের নিয়ে তারা ঘর-সংসারি হয়ে উঠতেন। আবার ফিল্মি ক্যারিয়ার শুরু করলেও সাধারণত তাদের কপালে মা বা ভাবির চরিত্রই বেশি জুটত। তবে ইয়ামি হিন্দি ছবির জগতের সেই ধারা থেকে বেরিয়ে এসেছেন। বিয়ের পরও এখন নায়িকাদের ক্যারিয়ারের চাকা আগের মতোই ছুটছে।

বিয়ের পরও সফলভাবে অভিনয় চালিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। বিবাহিত বলে মোটেও তার কাজের অভাব নেই। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে ইয়ামি বলেছেন যে, বলিউডের এসব বস্তাপচা চিন্তাভাবনা এখন বদলেছে।

এ প্রসঙ্গে ইয়ামি বলেছেন, আগে নায়িকাদের বিয়ে হলে কাজ পাওয়ার সংখ্যাটা কমে যেত। শুনেছি, অনেক কিংবদন্তি অভিনেত্রী একসময় মূল নায়িকা হিসেবে কাজ করতেন। কিন্তু বিয়ের পর তারা মায়ের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেতেন। আমি খুব খুশি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন এসব আর নেই। এমনকি এ নিয়ে এখন কেউ কথাবার্তাও বলে না। বিয়ের সঙ্গে প্রতিভার কোনো সম্পর্ক নেই।ওটিটির দুনিয়ায় ইয়ামি নতুনভাবে হাজির হয়েছেন।

গত দুই বছরে ওয়েবে নানা ধরনের চরিত্রে অভিনয় করে তিনি চমকে দিয়েছেন। এবার অপরাধবিষয়ক সাংবাদিকের চরিত্রে তাকে দেখা যাবে ‘লস্ট’ ছবিতে।  ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। ইন্ডাস্ট্রিতে তিনি ‘টোনিদা’ নামেই খ্যাত। নিজের চরিত্রের প্রস্তুতির প্রসঙ্গে ইয়ামি বলেছেন, আমি দেখেছি, সাধারণত পরিচালকেরা চরিত্রের প্রস্তুতির জন্য অনেক কিছু করতে বলেন; কিন্তু এখানে তা হয়নি। আমাকে পরিচালক সে রকম কিছু বলেননি।

 এই বলিউড তারকা বলেছেন, ডিজিটাল বা থিয়েটারে মুক্তি পাক, আমার কাছে আমার সব ছবিই গুরুত্বপূর্ণ। একটা ছবি নির্বাচন করার সময় চিত্রনাট্য, চরিত্র আর পরিচালক, এই তিন বিষয় আমার কাছে প্রাধান্য পায়। একজন অভিনেত্রী হিসেবে আমি ১০০ শতাংশ নিংড়ে দিতে প্রস্তুত থাকি।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit