রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

আটোয়ারীতে শীতার্তদের মাঝে জেলা ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে গরীব, দুস্থ ও অসহায় পাঁচশত শীতার্ত মানুষের মাঝে ঊষ্ণ উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ, পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ও অর্থায়নে এবং আটোয়ারী উপজেলা ছাত্রলীগের সমন্বয়ে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন ছাত্রলীগ। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী। বর্তমান সরকারের সফলতার বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, সহ-সম্পাদক আবু জাহেদ,, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক মামুন আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাষ্টারদা সূর্যসেন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান, বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মোঃ নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আ.ফ.ম আহসানুল কবীর ফরহাদ ও সেলিম মোর্শেদ মানিক।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit