সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

ভারতে প্রথমবার ফিফটিহীন টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের প্রাণভোমরা ছিলেন তিন মূর্তি। উসমান খাজা ভারতে আসার আগেই জিতেছিলেন দেশটির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার। আর স্টিভেন স্মিথ চতুর্থবারের মতো পেয়েছিলেন অ্যালান বোর্ডার মেডেল। আর মার্নাস লাবুশেন তো টেস্টের এক নম্বর ব্যাটসম্যান। তবে তাদেরকে নিয়েই বিরল এক রেকর্ড গড়তে হয়েছে অসিদের। যা হয়তো কখনোই কামনা করেননি দলটির কেউ।

নাগপুরে গাভাস্কার-বোর্ডার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কেউই ভারতের বিপক্ষে দুই ইনিংসে ফিফটি করতে পারেননি। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান করেছিলেন লাবুশেন। দুই ইনিংসে মিলিয়ে এটাই সর্বোচ্চ। ভারতের মাটিতে এই প্রথমবার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা টেস্টের দুই ইনিংসে কোনো ফিফটি পাননি।

ভারতের মাটিতে প্রথম, তবে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যানেরই ফিফটি করতে না পারার একমাত্র ঘটনা এটি নয়। এর আগেও একবার এমন হয়েছে। সেটাও আবার অস্ট্রেলিয়ার মাটিতেই। সেটি ২০২০ সালের ডিসেম্বরে মেলবোর্ন টেস্টে।

এই নাগপুর আর সেই মেলবোর্নে মাঝে আবার একটা অদ্ভুত মিলও আছে। আ সেটা হলো নাগপুরের মতো মেলবোর্নেও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন মারনাস লাবুশেন। রানটাও প্রায় মিলেই গিয়েছিল। নাগপুরে লাবুশেন করেছেন ৪৯, মেলবোর্নে করেছিলেন ৪৮। আর অমিল? নাগপুরে স্পিন-বিষে নীল হয়েছে অস্ট্রেলিয়া আর মেলবোর্নে উড়ে গিয়েছিল পেস-তোপে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit