সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন, যা বলল বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দেওয়া সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। খন্দকার মোশাররফ বলেন, এই সরকার কী করছে, না করছে- এসব বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।  

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শনিবার ইউনিয়ন পদযাত্রায় সংঘটিত বিষয়গুলো জানাতে আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা জানেন, আমাদের ১০ দফা দাবির প্রথমটাই হচ্ছে- এই অবৈধ স্বৈরাচারী সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

এর আগে ৬ ফেব্রুয়ারি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, ‘রাষ্ট্রপতি কে হলো তা নিয়ে মানুষের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ নেই’।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা কিছুদিন যাবৎ খেয়াল করছি- আওয়ামী লীগ শান্তি মিছিল, শান্তি সমাবেশ করছে। কখন করছে? যেদিনে আমরা সমাবেশ করব তখন। আমি আজকে এ সংবাদ সম্মেলন থেকে আওয়ামী লীগের নেতাদের বলতে চাই- আপনারা কয়েক দিন আগে বলেছেন, বছরব্যাপী নির্বাচনের আগপর্যন্ত কর্মসূচি দিয়ে যাবেন। আমি আপনাদের অনুরোধ জানাব- আপনাদের কর্মসূচিগুলো এখনই ঘোষণা দিয়ে দেন কোনদিন কোন কর্মসূচি হবে। তাহলে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচিগুলো নিরাপদ স্থানে শান্তিপূর্ণভাবে করতে পারি; কিন্তু আমরা কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগ যদি কর্মসূচি দেয় বুঝেই নিতে হবে তারা ইচ্ছাকৃতভাবে দেশে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে।

নরসিংদীর পলাশে তার ইউনিয়নের পথযাত্রা কর্মসূচিতে পুলিশি বাধা প্রদানের ঘটনা তুলে ধরে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, এভাবে হামলা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সরকার বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশের মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেই।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit