রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম

প্রতিদ্বন্দ্বী নেই, সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ Time View

ডেস্ক নিউজ : প্রতিদ্বন্দ্বী না থাকায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পু। আর কেউ এ পদে মনোনয়ন জমা না দেওয়ায় রাষ্ট্রপতি হিসেবে তার নামই ঘোষণা করা হবে।

আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় ছিল। আর কেউ এ সময়ের মধ্যে মনোনয়ন জমা না দেওয়ায় মো. সাহাবুদ্দিন চুপ্পু ছিলেন একক প্রার্থী। ফলে আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়ন বাছাইয়ে বৈধ হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল, আগামীকাল সোমবার বাছাই ও মঙ্গলবার প্রত্যাহারের দিন ধার্য করা হয়। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। যেহেতু সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী একজন তাই ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit