সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যােগে সাজেকে দুস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে  শিক্ষা সামগ্রী বিতরণ। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষে পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারই ধারাবাহি কতায় খাগড়াছড়ি রিজিয়নের উদ্যােগে সাজেকে দুস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে  শিক্ষা সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন।
রোববার  (১২ ফেব্রুয়ারি ২০২৩ইং) দুপুরের দিকে    বাঘাইছড়ি উপজেলার  সাজেক ইউনিয়নে খাগড়াছড়ি রিজিয়নের  বাঘাইহাট সেনা জোন কর্তৃক আয়োজিত  সাব- ক্যাম্প সাজেক আর্মি ক্যাম্প এলাকায় রুইলুই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হতদরিদ্র ও দুঃস্থ ৮০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রিক বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন ২০৩ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ, এসজিপি,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।
এসময় বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি,  সাজেক আর্মি ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইবনুল বায়াৎ মোঃ  ফজলে এলাহী, রুইলুই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রসায়ন চাকমা, সহকারী শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রী ও হেডম্যান লাল থাং লুসাই (রুইলুই ১৬৭ মৌজা) কার্বারী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ, এসজিপি,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি  বলেন, শিক্ষা ছাড়া মানুষ চলতে পারে না কারন শিক্ষাহীন মানুষ দৃষ্টিহীন।  তাই আমাদের আগে শিক্ষা ক্ষেত্রে বেশি মনোযোগী হতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষক, অভিভাবক এবং  গন্যমান্য ব্যক্তিবর্গদের উদ্দেশ্য বলেন আপনারা আপনাদের সন্তানদের শিক্ষিত করতে হলে প্রথমে আপনাদের প্রচেস্টা থাকতে হবে। সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সাধারণ  মানুষের পাশে থেকে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি। তাই সবসময়  মানুষের পাশে থাকতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি আরো বলেন,এই দূর্গম অঞ্চলে যেন স্বল্প আয়ের মানুষের সন্তানরা  শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং শিক্ষা থেকে  ঝড়ে না পড়ে  সেই চিন্তা চেতনা থেকে সম্প্রীতি বজায় রেখে  এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনীর শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit