সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

মাধবদীতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : মাধবদী পৌর এলাকার ১২টি ওয়ার্ডের খেলোয়ারদের নিয়ে আন্তঃওয়ার্ড মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে আজ ১২ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১টায় মাধবদী সতি প্রসন্ন ইনষ্টিটিউশন স্কুল খেলার মাঠে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান। পৌর এলাকার ১২টি ওয়ার্ডের ১২টি টিম খেলায় অংশগ্রহণ করবেন। ৫টি পর্বে এ খেলা অনুষ্ঠিত হবে।

১ম পর্বলীগ পদ্ধতিতে এবং পরবর্তীতে নকআউট পদ্ধতিতে খেলা চলবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ৫নং ওয়ার্ড বনাম ৬নং ওয়ার্ড। খেলায় ৫নং ওয়ার্ড জয় লাভ করে। উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব আহমেদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও আয়োজিত টুর্নামেন্টের আহবায়ক মোঃ শেখ ফরিদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর হায়দার আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম ঘোষ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর নওশের আলী, ১২নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল ভূইয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিল (১,২,৩) পিয়ারা বেগম, (৪,৫,৬) ফরিদা ইয়াসমিন, (১০,১১,১২) মায়া রানী দেবনাথ, মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের খেলা প্রেমী হাজারো দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit