বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

চুম্বনের ছবি পোস্ট করে অঙ্কুশ বললেন ‘বিয়েটা হবে কি না জানি না’

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন টলিউডের জনপ্রিয় জুটিদের মধ্যে একজন তারা। ব্যক্তিগত জীবনে এই দুই তারকা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। অন্য তারকাদের মতো গোপনে নয়, তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে।

তাদের বিয়ে কবে হবে, তা নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন টলিপাড়ায়। এমনকি অঙ্কুশ ও ঐন্দ্রিলার অনুরাগীরাও তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে বসে আছেন। তবে চুটিয়ে প্রেম করলেও, এই তারকা জুটি নিজেদের বিয়ের বিষয় নিয়ে এতদিন স্পষ্টভাবে কিছু জানাননি।

শনিবার নিজের ও ঐন্দ্রিলার চুম্বনের একটি ছবি আপলোড করেন অঙ্কুশ। আর তার ক্যাপশনে লেখেন, কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।

অঙ্কুশের এই পোস্টেই শোরগোল পড়ে গেছে। তাহলে কি অভিনেতার বিয়ে এর মধ্যেই হওয়ার কথা ছিল? বিয়েটা কি স্থগিত হয়ে গেল? কী এমন কারণ? এমন প্রশ্ন তুলছেন অনুরাগীরা। অনেকে আবার সমস্ত কিছু ভুলে প্রিয় তারকাকে বিয়েটা করে ফেলার পরামর্শ দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit