মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাফওয়ান সোবহান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান সামাজিক ও ব্যবসায়িক সম্প্রদায়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ অ্যাওয়ার্ড ২০২২- এ ভূষিত হয়েছেন। পুরস্কার অনুষ্ঠানটি শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নেপালের কাঠমান্ডুতে একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক নগর উন্নয়ন মন্ত্রী রাম কুমারী ঝাকরি। এ অনুষ্ঠানে এ অঞ্চলের শীর্ষ ব্যবসায়ী নেতা এবং গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপালের সাবেক সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জীবন রাম শ্রেষ্ঠা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রেম আলে মগর, রমা আলে মগর এমপি, জয় রাম থাপা এমপি, সাবেক সংসদ মন্ত্রী দীপক নিরুলা, বাংলাদেশের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল হক, কৃষ্ণ বাহাদুর, মতি ইরাম ইতানি প্রমুখ।

ব্যবসা ও পর্যটনের উন্নয়নে সহযোগিতা ছিল অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় ছিল। প্রধান অতিথি দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক পরিকল্পনা উন্নয়নের ওপর জোর দেন। সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ অ্যাওয়ার্ড হলো ব্যবসায়িক সম্প্রদায়ের একটি মর্যাদাপূর্ণ পুরস্কার এবং এটি এমন ব্যক্তিদের কাছে উপস্থাপন করা হয়েছে। যারা ব্যতিক্রমী নেতৃত্বের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা-ভাবনা এবং তাদের নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।  

সাফওয়ান সোবহানকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তার টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, উদ্ভাবন চালনা এবং ব্যবসায়িক কোম্পানির মধ্যে সহযোগিতা ও দলবদ্ধতার সংস্কৃতি গড়ে তোলার ট্র্যাক রেকর্ডের ভিত্তিতে।

গত দুই দশকে, সাফওয়ান সোবহান বসুন্ধরা গ্রুপে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং প্রতিষ্ঠিত করেছেন অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং পেশাদারিত্বের জন্য এক অসামান্য নিদর্শন। তার দক্ষ নেতৃত্বে, গ্রুপটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বিস্তৃত ব্যবসা ও শিল্প উদ্যোগে তিনি নিজেকে একজন যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে সাফওয়ান সোবহান বিভিন্ন অনুষ্ঠানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন।  সম্প্রতি তিনি যুক্তরাজ্যে ‘নিউ ইয়ার সামিট অফ লিডারস’ এ মর্যাদাপূর্ণ ‘গ্র্যান্ড স্টার অফ সাকসেস ২০২২’ পুরস্কার পেয়েছেন।  

তিনি লন্ডনে অনুষ্ঠিত এশিয়া-ইউরোপ বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম ২০২২- এর ১৭তম সংস্করণে ‘গ্লোবাল লিডার অফ দ্য ইয়ার ২০২১-২২’ এ ভূষিত হয়েছেন।  

২০২২ সালে তিনি ‘বাংলাদেশে শীর্ষ তরুণ করদাতাদের পুরস্কার’ অর্জন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit