রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে চলেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জনসংখ্যার দিক থেকে গত প্রায় পৌনে এক শতাব্দী ধরে শীর্ষে থাকা চীনকে ছাড়িয়ে ভারত ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে চলেছে। ১৯৫০ সাল থেকে চীন এই অবস্থানে রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম একথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ ধারণা করছে, ভারত আসন্ন এপ্রিলেই চীনকে ছাড়িয়ে যাবে। তবে এটি  জাতিসংঘের এই আনুমানিক প্রাক্কলন মাত্র। ওয়াশিংটন থেকে এএনআই  এই রিপোর্ট করেছে। পিউ রিসার্চ সেন্টার জাতিসংঘ  ও অন্যান্য উৎস থেকে তথ্য বিশ্লেষণের পর, ভারতের জনসংখ্যা এবং আগামী দশকে এর  প্রত্যাশিত পরিবর্তন সম্পর্কে এসব গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের জনসংখ্যা উপাত্ত সংগ্রহ শুরুর বছর, সেই ১৯৫০ সাল থেকে ভারতের জনসংখ্যা এক বিলিয়নের বেশি বেড়েছে। ভারতে ২৫ বছরের কম বয়সী জনসংখ্যা ৪০ শতাংশেরও বেশি। ভারতের বিপরীতে বিশ্বের অপর দুটি সর্বাধিক জনবহুল দেশ চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুতবর্ধমান প্রবীণ জনসংখ্যা রয়েছে। ভারতে প্রজনন হার চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি, তবে সাম্প্রতিক দশকগুলিতে এই হার দ্রুত হ্রাস পেয়েছে। তবে, ভারতে সম্প্রদায়ের ধরণ ও রাজ্য অনুসারে প্রজনন হারের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। 

এছাড়া, ভারতীয় গ্রামীণ নারীর তুলনায় শহুরে নারীর প্রথম সন্তান হয় গড়ে ১.৫ বছর পরে। ১৯৭০-এর দশকে পরীক্ষার মাধ্যমে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি চালু হওয়ার পর থেকে, মেয়ে ভ্রণ গর্ভপাতের কারণে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর অনুপাত কৃত্রিমভাবে বেড়ে গিয়েছিল, যা এখন তা কমে এসেছে। গত তিন দশকে ভারতে শিশুমৃত্যুর হার ৭০ শতাংশ কমেছে, কিন্তু আঞ্চলিক ও আন্তর্জাতিক মানদন্ডে তা বেশিই রয়েছে। রিপোর্টে বলা হয়েছে,  প্রতি বছর ভারতে যত অভিবাসী প্রবেশ করে, তার চেয়ে বেশি লোক ভারতের বাইরে চলে যায়, যার ফলে অভিবাসন নেতিবাচকই থেকে যায়।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit