রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

পুতিনকে রাজি করাতে পারেন মোদিই

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, আমার কাছে মনে হয় যুদ্ধ বন্ধ করার জন্য পুতিনের কাছে এখনও সময় আছে। শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাকে রাজি করাতে পারেন। মোদি যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে চান, আমরা তাকে তা করতে দেব। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী মোদির প্রচেষ্টাকে স্বাগত জানাবে।

হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, আমরা যদি ভাবি আজই যুদ্ধ শেষ হতে পারে…তাহলে সেটা আজই শেষ হবে।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই পরিস্থিতিতেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে ভারতের প্রধানমন্ত্রী মোদির পদক্ষেপের কথা বললেন কিরবি।

এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের এক বছর পূর্তি উপলক্ষে রুশ সেনারা ‘বড় হামলা’ চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক সতর্ক বার্তায় কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান সেরহি পপকো বলেন, ‘রাশিয়ার দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার বড় হুমকি রয়েছে। আমি সতর্ক করে বলতে চাই, সাইরেন অ্যালার্ড অগ্রাহ্য করবেন না।’

রাশিয়ার রকেট হামলার ব্যাপারে সতর্ক করেছে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অ্যান্টন গেরাশেঙ্কোও। সেই সঙ্গে দেশবাসীকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ইউক্রেনের ওপর এরইমধ্যে হামলা শুরু করেছে রুশ সেনাবাহিনী।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit