মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

৬০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানিকগঞ্জ ছাড়াও অন্যান্য জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর আওতায় ১৫ লাখ পরিবারের ৬০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে। পরবর্তী পর্যায়ক্রমে সারা দেশের মানুষকে এ স্বাস্থ্য সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রী আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, আমরা আশা করি এ স্বাস্থ্য সুরক্ষার কারণে নতুন করে আর কোনো মানুষ চিকিৎসা নিয়ে গিয়ে দরিদ্র সীমার নিচে আসবে না। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) হচ্ছে অতি দরিদ্র পরিবারের সকল সদস্যকে প্রতি বছর বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। বেশ কয়েক বছর আগে পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল জেলায় শুরু হয়। এখন এ প্রকল্পটি আরও ৬টি জেলায় উন্নতি করা হবে। তার মধ্যে সর্ব প্রথম মানিকগঞ্জে উদ্বোধন হল।

মানিকগঞ্জে ৭টি উপজেলা, ২ টি পৌরসভা এবং ৬৫টি ইউনিয়নের ১ লাখ ৫০ হাজার পরিবারকে প্রতি বছর ৫০ হাজার টাকার প্যাকেজে এ চিকিৎসার আওতায় বিভিন্ন রোগের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হবে। তা ছাড়া যাতায়াত ভাতাও দেওয়া হবে। প্রায় ১১০ টি রোগের চিকিৎসা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, প্রথমে এ ব্যবস্থা সরকারী হাসপাতালে থাকলেও আমরা পরে বেসরকারি হাসপাতালকেও এর আওতায় নিয়ে আসব। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা চাচ্ছি স্বাস্থ্য সেবা শুধু ঢাকায় নয়, এ ভালো সেবাকে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে নিতে চাই। আমরা প্রতিটি জেলা হাসপাতালে ১০ বেড আইসিও, ডায়ালাইসিস বেড করব। আপনারা জানেন বাংলাদেশে বহু লোক কিডনি রোগে আক্রান্ত। একবার ডায়ালাইসিস করতে গেলে ৪-৫ হাজার টাকা লাগে। তাই আমরা জেলা পর্যায়ে বিনা মূলে করতে পারে সেই কাজ করছি।

তিনি আরো বলেন, আমরা টেলিমিডিসিন এর ব্যবস্থায় কাজ করছি। যাতে মানুষ ঘরে বসে উন্নত চিকিৎসা নিতে পারে। আমরা দিন দিন স্বাস্থ্য সেবার মান বাড়াচ্ছি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিএনপি জামায়াত আমলে দেশে কোন কাজই হয়নি। বরং আওয়ামী লীগের আমলের প্রকল্প তারা ক্ষমতায় গেলে বন্ধ করে দেয়।

কমিউনিটি ক্লিনিক থেকে প্রতি বছরে ১০ কোটি মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এই সেবাও বিএনপি বন্ধ করে দিয়েছিল। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে, গড় আয়ও বাড়াতে হলে পুনরায় শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বানও করেন তিনি।

সভায় সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, যুগ্ম সচিব মো. হেলাল হোসেন, এনডিসি মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানা উপস্থিত ছিলেন। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এবং মানিকগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit