বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

৩২ বছর দায়িত্ব পালনের পর মসজিদুল হারামের খতিবের পদত্যাগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা নগরীর মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. সৌদি আল শুরেইম পদত্যাগ করেছেন। কয়েক সপ্তাহ আগে তিনি পদত্যাগ করেন। তবে সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। খবর হারামাইন শরিফাইন ও উম্মিদ নিউজের। ৩২ বছর ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করার পর ২০২২ সালের শেষদিকে পদত্যাগ করেন শেখ শুরেইম। 

কয়েক বছর আগেও মসজিদুল হারামের দুজন ইমাম বিখ্যাত ছিলেন। তাদের একজন হচ্ছেন শেখ আব্দুল রহমান আল সুদাইস। আর অপরজন হচ্ছেন শেখ সৌদ আল শুরেইম। রমজান মাসে তারা তারাবি নামাজ পড়াতেন। খবরে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন শেখ শুরেইম। তবে মসজিদুল হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি। 

শেখ শুরেইমের পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। যদিও এর আগে এ ধরনের ঘটনায় কখনো মন্তব্য করতে দেখা যায়নি জেনারেল প্রেসিডেন্সিকে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit