শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

চার দিন পর ধ্বংসস্তূপ থেকে নবজাতক ও মা উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পের চার দিন পর তুরস্কের ধ্বংসস্তূপ থেকে নবজাতকসহ তার মাকে উদ্ধার করা হয়েছে। ১০ দিন বয়সী ইয়াগিজ নামের শিশুটিকে দেশটির দক্ষিণ হাতায় প্রদেশের সামান্দাগ শহর থেকে উদ্ধার করা হয়। খবর বিবিসির।

ভিডিওতে দেখা যায়, শিশুটিকে রাতারাতি সাবধানে বের করে আনা হয়। স্থানীয় গণমাধ্যম বিষয়টিকে ‘অলৌকিক’ বলে বর্ণনা করেছে।

ভূমিকম্পের চার দিন পর হিমশীতল আবহাওয়ার মধ্যে জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্ষিণ হয়ে আসছে। তুরস্কের প্রতিবেশী দেশ সিরিয়াতেও অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

একটি থার্মাল কম্বলে ইয়াগিজকে পেঁচিয়ে অ্যাম্বুলেন্সে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তার মাকে স্ট্রেচারে বের করে আনা হয়। উভয়ের স্বাস্থ্যের বিষয়ে তৎক্ষণিকভাবে সর্বশেষ খবর পাওয়া যায়নি।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগ্লু জানান, তার দলগুলো দুর্গত এলাকায় উদ্ধারকাজে নিয়োজিত। নবজাতক ও তার মাকে উদ্ধারের বিষয়ে টুইটে বলেন- এটি সামান্দাগ শহরে ঘটেছে।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই ভূমিকম্প কবলিত ১০টি প্রদেশে আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ।

সর্বশেষ সিএনএনের খবরে বলা হয়েছে, গত সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ১৭ হাজার ৬৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর সিরিয়ায় মারা গেছেন ৩ হাজার ৩৭৭ জন। ফলে দুই দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজারের বেশি।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit