শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

কত কোটিতে বিক্রি হলো সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের ভিডিও ‘বলিউড ওয়েডিংস সিরিজ’ শিরোনামে খুব শিগগিরই মুক্তি দেবে আমাজন প্রাইম। প্রতিষ্ঠানটি আনুমানিক ৮০ কোটি রুপিতে তাদের ভিডিও কিনেছে বলে শোনা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের খবর সবাই জেনে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি পোস্ট করার পর ভক্তদের ভালোবাসা কুড়িয়েছেন। তাদের ছবি-ভিডিও দেখতে হলে টাকা খরচ করতে হবে। এতে আপনার লাভ হতেও পারে, আবার না-ও হতে পারে। যারা সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনার ভিডিও ও ছবির জন্য অপেক্ষা করছেন, আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই নবদম্পতি তাদের বিয়ের সব অনুষ্ঠানের ছবি ও ভিডিও স্বত্ব ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের কাছে বিক্রি করেছেন। ‘বলিউড ওয়েডিংস সিরিজ’ শিরোনামে খুব শিগগিরই এটি মুক্তি দেবে আমাজন প্রাইম। আনুমানিক ৮০ কোটি রুপিতে এটি বিক্রি হওয়ার কথা শোনা যাচ্ছে।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি গত মঙ্গলবার গাঁটছড়া বাঁধেন। রাজস্থানের মরুশহর জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বিয়ের আয়োজন করা হয়। বিয়েকে ঘিরে আনন্দ মেলা বসেছিল সূর্যগড়ের অট্টালিকায়। বিয়ের সপ্তাহখানেক আগে থেকেই বলিউডের এ জুটির চর্চা ছিল সর্বত্র। তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও কখনই তারা প্রকাশ্যে সেই বিষয়ে মুখ খোলেননি। তাদের নিয়ে প্রশংসা করেছেন কঙ্গনা রানাওয়াত।

বিগত বেশ কয়েক বছর ধরেই তারা গোপনে চুটিয়ে প্রেম করছিলেন। একদম গোপনে রেখেছিলেন নিজেদের সম্পর্কটাকে। যদিও তাদের নানা বিষয়ে নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছিল। এবার সেই কারণে তাদের বাহবা জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit