বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

ভূমিকম্পে সিরিয়া-তুরস্কে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। গত সোমবার ভোররাতে এই ভূমিকম্প আঘাত হানে এবং এরইমধ্যে প্রায় চার দিন পার হওয়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা কিংবা আটকা পড়া লোকজনের জীবিত থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেছে। খবর বিবিসির।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানিয়েছেন, তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৩৮৮তে পৌঁছেছে। এছাড়া ৭৭ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। ভূমিকম্পে যারা বেঁচে গেছে তাদের জন্য ঘরের ব্যবস্থা করা হবে। প্রতিবেশী সিরিয়ায় মৃতের সংখ্যা এখন তিন হাজার ৩৭৭। দুই দেশে এখন সব মিলিয়ে মৃতের সংখ্যা প্রায় ২৩ হাজার। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ভূমিকম্পের পর যতটা দ্রুত উদ্ধার তৎপরতা চলবে বলে তিনি আশা করেছিলেন সেভাবে উদ্ধার কাজ হয়নি।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit