শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

ফিলিস্তিনি ব্যক্তির গাড়িচাপায় দুই ইসরায়েলি নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি এক ব্যক্তির গাড়িচাপায় দুই ইসরায়েলি নিহত হয়েছে। নিহত দুইজনের মধ্যে একজন শিশু যার বয়স ৬ বছর বাকিজন ২০ বছরের যুবক। 

শুক্রবার পূর্ব জেরুজালেমের রামোতে এই ঘটনা ঘটে। এই অঞ্চলে ইসরায়েল অবৈধভাবে বসতি স্থাপন করেছে।

খবর অনুসারে, পুলিশ ঘটনায় অভিযুক্ত হোসেইন কারাকাকে গুলি করে হত্যা করে। তার বাড়ি গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া তার স্ত্রীসহ পরিবারের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ইহুদি পুলিশ।

খবরে বলা হয়েছে, নিহত ২০ বছরের যুবকের নাম অলটার সোলমো ল্যাদারম্যান। প্রায় দুই মাস আগে তিনি বিবাহ করেন। অন্যদিকে নিহত ৬ বছর বয়সী শিশু জ্যাকব ইসরায়েল প্যালি। সে জেরুজালেমের রামোতের বাসিন্দা।

রামোতের বাসস্টপেজের এই ঘটনায় আট বছর বয়সী এক ইসরায়েলি শিশুসহ ৫ জন আহত হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত শিশুর অবস্থা গুরুতর।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit