মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

রাখির যে গোপন ভিডিও বিক্রির অভিযোগ স্বামী আদিলের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাখি সায়ন্ত এবং তার স্বামী আদিল খান দুরানির মধ্যে চলমান মামলা নতুন মোড় ধারণ করেছে। আদিলের বিরুদ্ধে নগ্ন ভিডিও বিক্রির অভিযোগ করেছেন রাখি। বিশেষ সাক্ষাৎকারে ইটাইম টিভিকে তিনি এসব কথা বলেন।

‘তনু চাড্ডালকে আদিলের বিয়ে করার পরিকল্পনা’ উল্লেখ করে রাখি বলেন, ‘আদিল আমার নগ্ন ভিডিওগুলো নিয়ে মানুষের কাছে বিক্রি করেছে। এজন্য সাইবার ক্রাইম বিভাগে আমার মামলা চলছে। এখন তনুকে নিয়ে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে আদিল।’

আদালতে পৌঁছে গণমাধ্যমের সঙ্গে কিছু বিষয়ে কথা বলেন তিনি। রাখি বলেন, ‘আমি আমার কথা বলতে আদালতে এসেছি। আদিলের জামিন পাওয়া উচিত নয়। আমি নির্যাতনের শিকার হওয়ার পর চিকিৎসা করাই এবং এমনকি সমস্ত প্রমাণ ওশিওয়ারা থানায় জমা দিয়েছি। আমি এখানে বিচারকের কাছে বিচার চাইতে এসেছি। আদিল আমার সঙ্গে প্রতারণা ও নির্যাতন করেছে। তার যেন জামিন না হয়। আমি আমার ব্যাংক স্টেটমেন্টও জমা দিয়েছি। আদিল আমার ওটিপি নিয়েছে এবং আমার টাকা চুরি করেছে। সে আমার বিশ্বাস ভঙ্গ করেছে।’

রাখির আইনজীবীরা গণমাধ্যমের সামনে মামলার বিষয়ে বক্তব্য রেখেছেন এবং পরবর্তীতে কী কী বিষয়ে কাজ করবেন সেসব তথ্য উপস্থাপন করেছেন। তারা বলেন, কিছু প্রমাণ আছে যে বিষয়ে আদিলকে জামিন না দেওয়ার জন্য যথেষ্ট। দেড় কোটি টাকার জালিয়াতির বিষয়টিও আদালতে আলোচনা করা হবে। শুনানিতে বিষয়টি উত্থাপিত হওয়ার পরে শাস্তি বিবেচনা করা হবে।

রাখির আইনজীবীরা আরও বলেন, পুলিশ আগে সঠিক তথ্য পায়নি তাই অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল। অভিযুক্তের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। তাই জামিন আবেদন সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit