রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

জাতীয় নির্বাচন ডিসেম্বরে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে আ.লীগ: কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এমনটাই জানালেন তিনি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন।

সম্প্রতি গণতন্ত্রের দাবিতে বিএনপির ‘পদযাত্রা’ কর্মসূচির সমলোচনা করে তিনি বলেন, “বিএনপি গণতন্ত্রকে ঘরে জিম্মি করে রেখেছে। যারা ঘরে গণতন্ত্রকে জিম্মি করে রাখে তারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?”

ওবায়দুল কাদের বলেন, “তারা দেশের গণতন্ত্রের জন্য এত উতলা, তাদের ঘরে কেন গণতন্ত্র নেই। এটার জবাব আমরা পাই না। আমরা জবাব পাই না তাদের দলের গঠনতন্ত্র থেকে কেন সাত ধারা বাদ দিয়েছে। ৭ ধারায় আছে কোনো ব্যক্তি দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হলে তিনি বিএনপির নেতা হতে পারবেন না।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার হটানোর জন্য ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি। এমন অবস্থায় রাজনীতি থেকে বিরত থাকার উপায় নেই।”

বিএনপির কর্মসূচি দেখে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি পালন করছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা নির্বাচনের বছর। আমরা আগেই বলেছি বছরব্যাপী আমরা রাজনীতির মাঠে থাকব। আমরা সে কর্মসূচিই পালন করছি। এখানে পাল্টাপাল্টির কিছু নেই। তারা ঢাকায় সমাবেশ করেছে, আমরা সাভারে করেছি। তাহলে পাল্টাপাল্টি কর্মসূচি হলো কিভাবে?

তিনি বলেন, আমরা বিএনপির সাথে শুরু থেকেই কম্পিটিশন চেয়েছি কনফ্রন্টেশন চাইনি। তাই আমি বলছি, নির্বাচন ছাড়া কোনোভাবেই সরকার পরিবর্তন করা যাবে না। বিএনপির সাথে আমরা সংঘাত চাই না, প্রতিযোগিতা চাই। আগামী নির্বাচনে তাদের সাথে প্রতিযোগিতা করতে চায় আওয়ামী লীগ।

আগামী ১১ মার্চ ময়মনসিংহ ও ১৮ মার্চ বরিশালে মহাসমাবেশ করার ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক। পাশাপাশি প্রতি ইউনিয়নেও দলীয় সমাবেশের ঘোষণা দেন তিনি।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit