সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে: খসরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর (জেটেব) এক কর্মসূচিতে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ। তিনি বলেন, বিভিন্ন শক্তিকে ব্যবহার করে জনতার ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এছাড়া, বর্তমান সরকার দেশের শিল্পকারখানাকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন আমীর খসরু।  

জনগণের আন্দোলনে ভয় পেয়ে সরকার নানা রকম নিপীড়ন শুরু করেছে উল্লেখ করে বিএনপির এ নেতা আরও বলেন, ‘গ্রেফতার, হত্যা ও মিথ্যা মামলা দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়ার অপচেষ্টা চলছে। কিন্তু সরকার যত বেশি অত্যাচার করছে, আন্দোলন তত শক্তিশালী হচ্ছে।’  

বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়া সরকারের রাজনৈতিক দৈন্য মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘স্বতন্ত্র কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ এখন বিএনপির কাউন্টার কর্মসূচি দিয়ে হাস্যকর দলে পরিণত হয়েছে। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। এতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে।’  

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit