রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাথে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই। আমরা প্রতিযোগিতা চেয়েছি প্রতিদ্বন্দ্বিতা নয়। সন্ত্রাসের রাজত্ব করে বিএনপি, এটা পুরনো অবিজ্ঞতা থেকে বলা যায়।

তিনি বলেন, বিএনপি যতক্ষণ আন্দোলন করবে, আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী মাঠে থাকবে। আওয়ামী লীগের প্রতিদিনই কর্মসূচি আছে, তবে বিএনপির সাথে পাল্টাপাল্টি নয়। বিএনপির ঘরে গণতন্ত্র জিম্মি, তারা কি করে দেশের গণতন্ত্র চায়? খালেদা জিয়া দণ্ডিত হবার পর আরেক পলাতক দণ্ডিতকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে যা বিএনপির গঠনতন্ত্র বহির্ভূত। 

তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে সরকার হটাতে, তাহলে আমরা কেনো কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখবো? তারা খালি মাঠে কত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তা সকলেই জানে। ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বুঝে না। ওবায়দুল কাদের আরও বলেন, তারা জানে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারনো অসম্ভব, তাই তারা ষড়যন্ত্র নামের চোরা গলিতে হাঁটছে। বিএনপি বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে। এসময় আওয়ামী লীগের নেতা কর্মীদের আরো সক্রিয় হবার আহ্বান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit