রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

‘রাশিয়া ইউরোপকে ১৯৩০’র দশকের জেনোফোবিয়ায় ফেরাতে চায়’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইউরোপকে ১৯৩০ ও ১৯৪০ এর দশকের জেনোফোবিয়ায় ফিরিয়ে দিতে চায়। কিন্তু না, আমরা নিজেদের রক্ষা করছি। আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে বক্তৃতাকালে এমন অভিযোগ করেন জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ইউরোপের ‘ওয়ে অব লাইফ’ বা সংস্কৃতি ধ্বংস করে দিতে চায়। কিন্তু আমরা সেটা করতে দেব না। ইইউ সংসদ সদস্যদের উদ্দেশে যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘আমি আমার জনগণের বাড়িঘর নিরাপদ করতে এখানে এসেছি।’ ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর লাখ লাখ লোক ইউরোপের দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

ভাষণ দেওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা ইউক্রেনের প্রেসিডেন্টকে পরিচয় করিয়ে দেন। মেটসোলা জেলেনস্কিকে বলেন, আপনার পেছনে আমরা আছি, যতদিন প্রয়োজন। সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের চেম্বারে হেঁটে যাওয়ার সময় জেলেনস্কিকে দাঁড়িয়ে অভিবাদন জানান পার্লামেন্ট সদস্যরা।

এ সময় জেলেনস্কির পাশে থাকা মেটসোলা বলেন, ‘ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে, আপনার জাতির ভবিষ্যত ইউরোপীয় ইউনিয়নে।’ ‘যতদিন লাগে আমরা আপনার সঙ্গে থাকব,’ বলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ইইউ আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তার দেশকে ইউরোপীয় ইউনিয়নের অংশ করার জন্য অত্যন্ত আবেগপূর্ণ আবেদন করেন। তিনি বলেন, ‘এটি আমাদের ইউরোপ, এটি আমাদের নিয়মনীতি, এটি আমাদের জীবনযাপনের পদ্ধতি। তা ধ্বংস হতে দেব না।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit