মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি ১৭ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবারও চলছে উদ্ধার অভিযান। এর আগে, সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্প আঘাত হানা তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশে সফরকালে মৃতের সর্বশেষ সংখ্যা জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কে ১৪ হাজার ১৪ জন নিহত হয়েছেন। ৬৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। 

প্রেসিডেন্ট বলেন, ৬ হাজার ৪০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে আগামী এক বছরের মধ্যে তিন-চারতলা ভবন নির্মাণ করে দেওয়া হবে। এদিকে সিরিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত অংশে দেশটিতে এক হাজার ২৬২ জন নিহত হয়েছেন। আর উদ্ধারকারী গোষ্ঠী হোয়াইট হেলমেট বলেছে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে অন্তত এক হাজার ৯০০ জন নিহত হয়েছেন।

এর আগে, বুধবার তুরস্ক থেকে এক উদ্ধারকর্মী জানিয়েছিলেন সেখানে লাশ বহনের জন্য যথেষ্ট ব্যাগ নেই। অন্যদিকে সিরিয়ার অনেক জায়গায় লাশগুলোকে গণকবর দেওয়া হচ্ছে। ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। অনেক দেশ ত্রাণ ও সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

সূত্র : বিবিসি ও আল-জাজিরা

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit