রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

চীনের সমালোচনা করায় বরখাস্ত হলেন সলোমন দ্বীপপুঞ্জের প্রাদেশিকপ্রধান: এবিসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সমালোচনা করায় অনাস্থা ভোটের মাধ্যমে সরিয়ে দেওয়া হলো সলোমন দ্বীপপুঞ্জের সবচেয়ে জনবহুল প্রদেশ মালাইতার প্রধানকে। মঙ্গলবার মালাইতার প্রাদেশিক পরিষদ থেকে সর্বসম্মতিক্রমে সুইদানিকে ক্ষমতাচ্যুত করা হয়। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবিসি এ খবর দিয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এ দেশটির মালাইতা প্রদেশের সরকারপ্রধান ড্যানিয়েল সুইদানি চীনের সঙ্গে দেশটির গভীর সম্পর্কের দীর্ঘদিনের সমালোচক। তিনি এ প্রদেশে চীনা সংস্থাগুলোকে নিষিদ্ধ করেছেন এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নয়ন সহায়তাও নিয়েছেন।  
 
এদিকে সুইদানিকে বরখাস্ত করার খবরে রাস্তায় নামেন শত শত বিক্ষোভকারী। পরে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

তবে এ বিক্ষোভে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় মালাইতার রাজধানী আউকিতে বেশ কয়েকটি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে।

২০১৯ সালে তাইওয়ানের পরিবর্তে চীনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানসেহ সোগাভার। তবে এর বিরোধিতা করেন দেশটির অনেক সাধারণ মানুষ।
 

 

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit