রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

সামরিক ভোজে মধ্যমণি কিম-কন্যা, যে বার্তা দিচ্ছে উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কালো কোট পরে সামরিক বাহিনীর ভোজে বাবা-মায়ের ঠিক মাঝের চেয়ারেই বসে রয়েছেন কিম কন্যা কিম জু আয়ে। মঙ্গলবার উত্তর কোরিয়ার জমকালো সামরিক ভোজসভায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে মাত্র ৯ বছরের এই শিশু।  কয়েক মাস ধরেই সামরিক বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যাচ্ছে তাকে। খবর সিএনএনের। 

বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি মেয়েটির এই ঘনঘন আনাগোনাই জানান দিচ্ছে কয়েক দশকের কর্তৃত্ববাদী পারিবারিক শাসনের সেই পরবর্তী উত্তরসূরি। 

কোরিয়ান পিপলস পার্টির (কেপিএ) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ছিল এই আয়োজন। সে সময় কিম তার স্ত্রী রি সল জু দ্বিতীয় সন্তানকে নিয়ে সামরিক ব্যারাক পরিদর্শন করেন। তার পর ভোজসভায় যোগ দেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) একটি প্রতিবেদনে কিম তার কন্যার ভোজনকে সামরিক কর্মকর্তাদের ‘স্বপ্ন পূরণ’ হিসাবে আখ্যা দেন। রোডং সিনমুন সংবাদপত্রে প্রকাশিত ছবিতে কিম এবং তার মেয়ে ভোজসভায় প্রবেশের পর সামরিক কর্মকর্তারা করতালি দিয়ে অভিবাদন জানান।

কিমের দ্বিতীয় সন্তান কিম জু এ। একটি কালো স্যুট পরেছিল এবং ভোজসভায় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মাঝখানে বসেছিল। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে সেই গোপনীয়তাকে দূরে ঠেলে মেয়েকে বারবারই প্রকাশ্যে আনছেন। সেসবের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit