রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

রিজওয়ানই কোচকে বলেছিলেন তাকে বাদ দিতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। তাই কিউইদের বিপক্ষে বিশ্রাম চাচ্ছিলেন পাকিস্তানি এ উইকেটকিপার–ব্যাটসম্যান। তাই নিজেই সরফরাজকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলানোর জন্য কোচ সাকলায়েন মুশতাককে অনুরোধ করেছিলেন তিনি। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রিজওয়ানের জায়গায় সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে খেলতে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। যদিও সরফরাজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছিলেন ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে।

রিজওয়ান অকপটেই স্বীকার করেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম একাদশে জায়গা তার প্রাপ্য ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছয় ইনিংসে তার ব্যাট থেকে ২৩.৫০ গড়ে এসেছিল মাত্র ১৪১ রান। সে সিরিজে একটিও পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি। রিজওয়ান ইংল্যান্ড সিরিজের পরপরই কোচ সাকলায়েন মুশতাককে বলেছিলেন তাকে বিশ্রাম দিতে, আপনারা কোচ সাকলায়েন মুশতাককে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। ইংল্যান্ড সিরিজের পরপরই তার সঙ্গে আমার কথা হয়েছিল। 

সরফরাজ আহমেদের পারফরম্যান্সেও রিজওয়ান দারুণ খুশি। তিনি বলেন, ভালো লাগছে যে সরফরাজ নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমি ভালো করছিলাম না, সে কারণে দলের জায়গা আমার প্রাপ্য ছিল না। আমি কোচ ও অধিনায়ককে বলেছিলাম, আমাকে বাদ দিতে, যেহেতু আমার ফর্ম বাজে যাচ্ছিল। আমিই নিউজিল্যান্ডের বিপক্ষে সরফরাজকে দলে নিতে বলেছিলাম। সরফরাজ জায়গা পেয়েছিল ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলেছেন সরফরাজ। তিনি দুই টেস্টে ৩৩৫ রান করেছেন ৮৩.৭৫ গড়ে। হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় টেস্টে এক ইনিংসে শতরান ও অন্য ইনিংসে অর্ধশতক করে পাকিস্তানকে হারের হাত থেকে বাঁচিয়েছিলেন।
 

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit