রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করলে ব্যবস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : আন্দোলনের নামে কেউ যদি ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মালিবাগে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১১ ফেব্রুয়ারি বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্যদলও আছে তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে।

তিনি বলেন, জনগণের বিরক্ত হয়, এমন কোনো কাজ যেন তারা না করেন। তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা আমাদের কোনো আপত্তি নেই। আবার যদি আন্দোলনের নামে ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন। তাহলে আইশৃঙ্খলা বাহিনী যা করার তাই করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit