রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

সব সামর্থ্য একত্র করা হয়েছে: এরদোগান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর সব সামর্থ্য একত্র করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বুধবার এমন কথা বলেন তুর্কি নেতা।

ইয়েনি শাফাক জানিয়েছেন, এদিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা কাহরামানমারাস পরিদর্শন করেন প্রেসিডেন্ট এরদোগান। এ সময় তিনি বলেন, ‘আমরা আমাদের সব সামর্থ্যকে একত্র করেছি। মিউনিসিপ্যালগুলোর (পৌরসভা) মাধ্যমে, বিশেষ করে ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সির মাধ্যমে কাজ করছে সরকার।’

সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দেশটির ১০টি প্রদেশের এক কোটি ৩০ লাখ মানুষ ক্ষতির শিকার হয়েছেন। এ ছাড়া পার্শ্ববর্তী সিরিয়াও ব্যাপক ক্ষতি হয়েছে এই ভূমিকম্পে। সেই সঙ্গে লেবাননসহ অন্যান্য দেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পে ছয় হাজার ৪৪৪টি ভবন ধ্বংস হয়েছে জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের জনগণের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা কাউকে আশ্রয়হীন রাখব না। সবার থাকার ব্যবস্থা করছে সরকার। ইতোমধ্যে হোটেলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য ১০ হাজার লিরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে আমরা ১০ প্রদেশে পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করব। যেমনটি আগের ভূমিকম্পে করেছিলাম। এ লক্ষ্যে গণ-হাউজিং অভিযান শুরু করা হবে।

এদিকে ভূমিকম্পের কারণে তুরস্কে তিন মাসের শোক ঘোষণা করেছেন তুর্কি প্রেসিডেন্ট।  এর আগে প্রাথমিকভাবে এক সপ্তাহের শোক ঘোষণা করা হয়। এ ছাড়া দেশটিতে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit