বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

মাশরাফি ফিরতেই বড় জয়, শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করল সিলেট

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে শুরু থেকেই আধিপত্য ছিল সিলেটের। তবে শেষদিকে এসে শঙ্কা তৈরি হয়েছিল শীর্ষস্থান ধরে রাখা নিয়ে। কিন্তু সেসব শঙ্কাকে উড়িয়ে দিল মাশরাফি বিন মর্তুজার দল। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে উড়িয়ে শীর্ষস্থানে থেকেই প্লে-অফে গেল সিলেটের দলটি। এদিন মাশরাফির ফেরার ম্যাচে খুলনা টাইগার্সকে তারা উড়িয়ে দিয়েছে ৬ উইকেটে। এই জয়ে সিলেটের শীর্ষস্থান আরো পোক্ত হলো।

রান তাড়ায় নেমে সিলেটের শুরুটাও ভালো হয়নি। দলীয় ৬ রানে ইনফর্ম ব্যাটার তৌহিদ হৃদয়কে (৫) ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। অপর ওপেনার নাজমুল হোসেন শান্তও ৩ রানে নাহিদুলের শিকার হন। ১০ রানে ২ উইকেট হারানোর পর ৯০ রানের দারুণ জুটি গড়েন জাকির হাসান এবং মুশফিকুর রহিম। ৪৪ বলে ফিফটি পূরণ করে থামেন জাকির। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ১টি ছক্কা। দলের ঠিক এক শ রানেই অদ্ভুতভাবে রান-আউট হন মুশফিক। মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে তার ইনিংস থামে ৩৫ বলে ৪ বাউন্ডারিতে ৩৯ রানে। তবে রায়ান বার্ল (১২*) আর গুলবাদিন নাইবের (২*) সৌজন্যে ১৫ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জিতে যায় সিলেট স্ট্রাইকার্স।

এর আগে আজ বুধবার মিরপুর শেরেবাংলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১১৩ রান তোলে খুলনা টাইগার্স। দলীয় ৮ রানে তাদের উইকেট পতনের শুরু। ইমাদ ওয়াসিমের বলে এলবিডাব্লিউ হয়ে যান মুনিম শাহরিয়ার (৩)। সেই থেকে শুরু, টপাটপ উইকেট পড়তে থাকে খুলনার। অ্যান্ডি বালবার্নিকে (৭) ফেরান রুবেল হোসেন। তানজিম সাকিবের বলে মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে খুলনা অধিনায়ক শাই হোপের সংগ্রহ ৯। ইয়াসির আলীর সংগ্রহ ১৫ বলে ১২ রান। প্রথম তিন ম্যাচের পর আর খুলনার একাদশে সুযোগ পাননি সাব্বির রহমান।

আজ ৭ ম্যাচ পর সুযোগ পেয়ে তিনি করেন ৯ বলে ৬ রান রুবেলের হোসেনের বলে আউট হয়েছেন দৃষ্টিকটু শটে। ৫১ রানে ৫ উইকেট হারানোর পর মাহমুদুল হাসান জয় একটু লড়াইয়ের চেষ্টা করেন। অন্য প্রান্তে ৬ রান করে আউট হন সাইফউদ্দিন। খুলনা যখন এক শর নিচে গুটিয়ে যাওয়ার শংকায়, তখন মাহমুদুলের ৪১ বলে ৩ চার ২ ছক্কায় ৪১ আর নাহিদুলের ১৭ বলে ২২ রানে ভর করে ৮ উইকেটে ১১৩ রান তোলে খুলনা টাইগার্স। ২২ রানে ৩ উইকেট নেন তানজিম সাকিব। ২টি করে নিয়েছেন ইমাদ ওয়াসিম আর রুবেল হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit