সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

কর্তোয়া-ডি ব্রুইনদের দায়িত্বে টেডেস্কো

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : বেলজিয়াম জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডোমেনিকো টেডেস্কো। বুধবার (৮ ফেব্রুয়ারি) ফেডারেশনের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

ইতালিতে জন্ম নেয়া ৩৭ বছর বয়সী টেডেস্কো পূর্বের কোচ রবার্তো মার্টিনেজের স্থলাভিষিক্ত হয়েছেন। কাতার বিশ্বকাপে বেলজিয়াম নক আউট পর্বে উঠতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেছিলেন মার্টিনেজ। বেলজিয়ান ফুটবল ফেডারেশন (আরবিএফএ) জানায়, প্রাথমিকভাবে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরো-২০২৪ টুর্নামেন্ট পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন টেডেস্কো।

কাতার বিশ্বকাপে রেড ডেভিলসরা গ্রুপ পর্বের বাঁধা টপকাতে না পারার হতাশা থেকে পদত্যাগ করেন স্প্যানিশ কোচ মার্টিনেজ। এর ফলে ইতি ঘটে দেশটির ‘সোনালী প্রজন্মের’। বেলজিয়ান ফেডারেশন জানায়, ‘টেডেস্কোর মিশন হচ্ছে রেড ডেভিলসদের ইউরো-২০২৪ আসরে কোয়ালিফাই করানো, যেটি অনুষ্ঠিত হবে জার্মানিতে। আগামী ২৪ মার্চ স্টকহোমে বাছাইপর্বের প্রথম ম্যাচে সুইডেনের মোকাবেলা করবে বেলজিয়াম।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit