সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

যে কারণে টাকাওয়ালা প্রেমিক চান শ্রীলেখা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে- ভালোবাসার সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। সবাই তাদের ভালোবাসার মানুষকে ফুল আর উপহারে ভরিয়ে দিচ্ছেন। 

ঠিক এমন সময়ই ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন- রোজ, চকোলেট কিচ্ছু চাই না, বিশ্বাস কর। পারলে বিশ্বাস ফিরিয়ে দাও ভালোবাসায়।

১০ বছর আগে স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শ্রীলেখার। তারপর কি আর প্রেম-বিয়ের কথা ভাবেননি-  এমন প্রশ্নে শ্রীলেখা বলেন, না, ভাবতে পারিনি। পাইওনি তেমন কাউকে। ১০ বছর আলাদা থেকে একা থাকার যেন অভ্যাস হয়ে গিয়েছে। নিজের স্পেসে অন্য কাউকে কতটা আমি বরদাশত করতে পারব, সেটাও আমি জানি না। আমিই তো আমার বস। আমার পোষ্যপ্রেম নিয়েই খুশি।

প্রেমের সপ্তাহ উদ্যাপন নিয়ে শ্রীলেখার মতে, আমার তো মনে হয় চারিদিক এত হিংসা, নেগেটিভিটিতে ভরে আছে, তাই বারবার মনে হয় প্রতি সপ্তাহই প্রেমের সপ্তাহ হওয়া উচিত। প্রেমে থাকলে মন ভালো থাকে, মানুষ ভালো কাজ করে।  

প্রেম করলে কেমন মানুষ চান-এমন প্রশ্নে শ্রীলেখা বলেন, আমার এমন মানুষ চাই যাকে দেখতে একটু পদের হবে। মাথায় বুদ্ধি থাকবে। আর হ্যাঁ টাকা থাকতে হবে। সৎপথে উপার্জিত টাকা। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে সেই টাকায় সিনেমা বানানোর মতো অসৎ কাউকে চাই না জীবনে। আমার কোনো দিনই বড়লোক বয়ফ্রেন্ড ছিল না। এমন একজন চাই, যে সৎপথে টাকা উপার্জন করেছে। যার টাকায় আমি সিনেমা তৈরি করব।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit