বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

বাংলাদেশে নতুন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : ফরেন অফিসে দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান সারাহ কুককে রাষ্ট্রদূত করে বাংলাদেশ পাঠাচ্ছে ব্রিটিশ সরকার। ঢাকায় তিনি রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় নতুন হাই কমিশনার পাঠানোর খবর জানায় যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস।

২০১৯ সালের মার্চ থেকে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন ডিকসন। তার কাছ থেকে আগামী এপ্রিল অথবা মে মাসে কুক দায়িত্ব নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান হয়ে লন্ডনে ফেরার আগে সারাহ কুক ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত তানজানিয়ায় ব্রিটিশ হাই কমিশনার ছিলেন।

ঢাকা মিশনেও এটা প্রথম দায়িত্ব নয় কূটনীতিক কুকের; এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান ছিলেন তিনি।

২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ডিএফআইডিরই বিভিন্ন পদ সামলেছেন সারাহ কুক।

‘প্রাইসওয়াটারহাউসকুপারসে’ অর্থনৈতিক পরামর্শক হিসাবে কর্মজীবন শুরু করা কুক গায়ানার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সলোমন দ্বীপপুঞ্জের বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করেছেন।

অর্থনীতি এবং উন্নয়ন অধ্যয়নে ডিগ্রি রয়েছে সারাহ কুকের।

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit