বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

ক্রিকেটকে বিদায় জানালেন কামরান আকমল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় পাঁচ বছর জাতীয় দলে নেই পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটেও আর দেখা যাবে না তাকে।

খেলা থেকে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই থাকবেন আকমল। পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।

আকমল বলেছেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাকে বিশেষ একটি দায়িত্ব দিয়েছে। এরপর আর আমার খেলা চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। নিজের দায়িত্ব যথাযথভাবে সামলানোর পর সময় পেলে ছোট খাট লিগ খেলতে পারি খুব বেশি হলে।”

ক্রিকেটজীবনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। সম্প্রতি তাকে জাতীয় নির্বাচকের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

২০০২ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আকমলের। দেশের হয়ে শেষ খেলেছেন ২০১৭ সালে। পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি এক দিনের ম্যাচ এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কামরান।  

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit